News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহস্থের গোয়াল ঘরে নিশি কুটুম্বার হানা, পাঁচটি গবাদি পশু নিয়ে পালালো চোরের দল
Image

গৃহস্থের গোয়াল ঘরে নিশি কুটুম্বার হানা, পাঁচটি গবাদি পশু নিয়ে পালালো চোরের দল

খোয়াই, ২৬ অক্টোবর : একই রাতে গৃহস্থের গোয়াল ঘর থেকে পাঁচটি গবাদি পশু নিয়ে পালিয়েছে চোরের দল। খোয়াইয়ের সিপাইহাওরের এক কৃষকের সর্বনাশের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে,  গতকাল রাত আড়াইটা নাগাদ খোয়াইয়ের সিপাইহাওরের এক কৃষকের তিনটি বাছুর ও দুটি গবাদি পশু চুরি করে পালিয়েছে চোরের দল।

ওই কৃষক জানিয়েছেন, চারিদিকে তন্নতন্ন করে খোজার পর শেষে গবাদি পশুর খোঁজে তিনি ভাইয়েদের সাথে বাচাইবাড়ী বিএসএফ ক্যাম্পেও গেছেন। কিন্তু সেখানে তাঁদের হয়রানির শিকার হতে হয়েছে। তাঁর অভিযোগ, অসহায়ত্বের সুযোগ নিয়ে গবাদি পশু চুরির ঘটনায় বিএসএফ জওয়ানরা তাঁদের সাথে ঠাট্টা তামাশা করেছেন। সীমান্ত ডিঙিয়ে গবাদি পশু খুঁজতে যেতে বলে বিএসএফ জওয়ানরাই ছবি তুলে ভয় দেখিয়েছেন। সেখান থেকে ফিরে যাওয়ার পর পুনরায় ফোন করে ডেকে নিয়ে গিয়ে বিএসএফ জওয়ানরা তাদের হয়রানি করেছেন।

ওই কৃষক জানিয়েছেন, গবাদি পশু খুঁজে পেতে বিএসএফের ভরসায় না থেকে পুলিশের দ্বারস্থ হয়েছি। খোয়াই থানায় চুরির মামলা দায়ের করেছি।

Releated Posts

স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

আগরতলা, ৩১ আগস্ট: কাঞ্চনপুরের শ্রীরামপুর এলাকায় স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের অভিযোগ উঠেছে। জমির…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

তিন মাস ধরে বিকল বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, চরম দুর্ভোগে রোগীরা

বিশালগড়, ৩১ আগস্ট: তিন মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন। ফলে সরকারি…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

দীর্ঘদিনের পানীয় জলসংকট, নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মনগরের গ্রামবাসীদের

ধর্মনগর, ৩১ আগস্ট: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ৩১ আগস্ট: বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে দিনের জন্য বহিষ্কারের ঘটনায় সরব হল প্রদেশ কংগ্রেস। আজ…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top