News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এমবিবি স্টেডিয়ামে মুম্বাই বনাম ত্রিপুরার রঞ্জি ট্রফি ম্যাচ দেখলেন মুখ্যমন্ত্রী
Image

এমবিবি স্টেডিয়ামে মুম্বাই বনাম ত্রিপুরার রঞ্জি ট্রফি ম্যাচ দেখলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ অক্টোবর : আজ থেকে এমবিবি স্টেডিয়ামে শুরু হয়েছে ত্রিপুরা বনাম মুম্বাই দলের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ। ম্যাচ দেখতে এমবিবি স্টেডিয়ামে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ থেকে এমবিবি স্টেডিয়ামে শুরু হয়েছে ত্রিপুরা বনাম মুম্বাই দলের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ। সকালে মুম্বাই দল টসে জয়লাভ করে ব্যাটিং করা সিদ্ধান্ত নেয়। ব্যস্ততার মাঝেও আজকের খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নরসিংগড় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করার কাজ কিছুদিন ধরে থমকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন টিসিএ এবং ঠিকাদারের ভেতর কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। বর্তমানে তিনজন আরবিট্রেটর নিযুক্ত হয়েছে। ফলে সমস্যার সমাধান হবে এবং ছয় মাসের ভেতর যেন কাজ শেষ হয় এ ব্যাপারে উদ্যোগ নিতে বলেন তিনি। ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি হলেই বড় মাপের খেলা রাজ্যে অনুষ্ঠিত হবে বলেও মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

মামার বাড়ির পুকুরে ডুবে আড়াই বছরের ভাগিনার মর্মান্তিক মৃত্যু

বিশালগড়, ১৬ জুলাই: বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর…

ByByReshmi Debnath Jul 16, 2026

চরম অব্যবস্থার মধ্যে গোমতী নদীর পাড়, বিপদের মুখে পুণ্যার্থীরা

আগরতলা,১৬ জুলাই: চরম অব্যবস্থা, নিরাপত্তাহীনতা আর আতঙ্কের মধ্যেই পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান ও তর্পণ করতে বাধ্য হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপারের বিরুদ্ধে বিরোধী দলনেতার মন্তব্যের নিন্দা, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১৬ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর করা অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

পাড়ায় পাড়ায় ছোট রথে জমে উঠল রাজধানীর রথযাত্রা, উচ্ছ্বাসে মাতল কচিকাঁচারা

আগরতলা, ১৬ জুলাই: রাজধানীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে ঘিরে বড় রথের পাশাপাশি ছোট রথেও জমে উঠল উৎসবের আবহ। প্রতি…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top