News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ চোরাই কাঠ বোঝাই গাড়ি, আহত এক
Image

পালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ চোরাই কাঠ বোঝাই গাড়ি, আহত এক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৫ অক্টোবর: শান্তির বাজার মহকুমার কালাছড়া এলাকায় দুর্ঘটনার শিকার হল একটি চোরাইকাঠ বোঝাইগাড়ী। ঘটনার বিবরনেজানাযায় শুক্রবার সকালবেলা শান্তিরবাজার পেট্রোলপাম্পে তেল নিতে গিয়ে টি আর ০৩ ০৪৭৯ নাম্বারের মারুতি ভ্যান গাড়ীর মধ্যে বিপুল পরিমানে চোরাইকাঠ দেখতে পায় বনদপ্তরের কর্মীরা।

বনদপ্তরের কর্মীদের দেখে চোরাইকাঠ বোঝাইগাড়ীটি পালিয়ে যাবার চেষ্টা করে।  জানাযায় বনদপ্তরের গাড়ীটি দুর্ঘটনা ঘটাতে বনদস্যুরা চোরাইকাঠ বোঝাইগাড়ী থেকে একের পর এর কাঠ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাবার চেষ্টা করে।  সকল প্রচেষ্টা করা সত্বেও কালাছড়া এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে কাঠ বোঝাই গাড়ীটি নিয়ন্ত্রয় হারিয়ে দুর্ঘটনার কবলে পরে।

এতে করে কাঠ বোঝাই গাড়ীতে থাকা একজন কাঠের চাপা পরে গুরতর আহত হয়।  দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকলবাহিনীর কর্মীরা।  দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলাহাসপাতালে নিয়েআসে।  অপরদিকে বনদপ্তরের কর্মী ও আরক্ষাপ্রসাশন ঘটনাস্থলে উপস্থিতহয়ে চোরাই কাঠ ও কাঠ বোঝাইগাড়ীটি ঘটনাস্থলথেকে উদ্ধারকরেনিয়েআসে।  জানাযায় দুর্ঘটনায় আহত ব্যক্তি শান্তির বাজার পশ্চিম পাড়ার বাসিন্দা সুজন দেবনাথ ( ৪০ ) । আহত ব্যক্তি বর্তমানে জেলাহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Releated Posts

তিন মাস ধরে বিকল বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, চরম দুর্ভোগে রোগীরা

বিশালগড়, ৩১ আগস্ট: তিন মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন। ফলে সরকারি…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

দীর্ঘদিনের পানীয় জলসংকট, নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মনগরের গ্রামবাসীদের

ধর্মনগর, ৩১ আগস্ট: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ৩১ আগস্ট: বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে দিনের জন্য বহিষ্কারের ঘটনায় সরব হল প্রদেশ কংগ্রেস। আজ…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

অভয়নগরে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কান্ডে ই-অটোসহ যুবক গ্রেফতার

আগরতলা, ৩১ আগস্ট: অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল এনসিসি…

ByByReshmi Debnath Aug 31, 2026
Scroll to Top