News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে হরিণ এর মাংস ও তিনটি দেশি বন্দুক
Image

গোপন অভিযানে হরিণ এর মাংস ও তিনটি দেশি বন্দুক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ অক্টোবর: বিলোনিয়া মহকুমার তৃষ্ণা অভয়ারণ্য গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হল হরিণ এর মাংস ও তিনটি দেশি বন্দুক। তৃষ্ণা এডিসি ভিলেজ এর উত্তর কাঁসারির হরিচরণ রোয়াজা পাড়াতে বাসী ত্রিপুরা ও হাজার কুমার ত্রিপুরার বাড়িতে হরিণ এর মাংস ও বাসী ত্রিপুরার ঘরের খাটের মধ্যে তিনটি বন্দুক ও পাঁচশ থেকে ছয়শ গ্রাম হরিণ এর মাংস পাওয়া যায়।

দীর্ঘ দিন ধরে চোরা শিকারিরা তৃষ্ণা অভয়ারণ্য হরিণ শিকার করছিল।  অনেক অভিযান ও চালিয়ে ছিল কিন্তু সফল হয়নি।  কিন্তু গত কাল গোপন সংবাদের  ভিত্তিতে এই অভিযান সফল হয়।  বাড়ির মালিক বাসী ত্রিপুরা ও হাজার কুমার ত্রিপুরা পালিয়ে যায়।  তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ও বন দফতর। বন দফতর থেকে মামলা করা হয় তাদের বিরুদ্ধে।

এই অভিযানে নেতৃত্ব দেন তৃষ্ণা অভয়ারণ্য মুখ্য বন্যপ্রাণী সংরক্ষক বিমল দাস, অভয়া রেঞ্জ অফিসার বিকাশ ঘোষ, রাজনগর রেঞ্জ অফিসার সুকান্ত সরকার সহ বন দফতর কর্মীরা ও রাজনগর পি আর বাড়ি থানার পুলিশ।

তৃষ্ণা অভয়ারণ্য মুখ্য বন্যপ্রাণী সংরক্ষক বিমল দাস জানান এই অভিযান অব্যাহত থাকবে। আসামীদের গ্রেফতার করা হবে দ্রুত, কয়েক দিন আগে ও একজন কে গ্রেফতার ও একটি দেশী বন্দুক সহ একজন কে গ্রেফতার করা হয়েছিল। বিলোনিয়ার মহকুমার মানুষ চাইছে এই বনদুশ্য ও চোরা শিকারিদের বিরুদ্ধে আরো কঠোর হোক তৃষ্ণা অভয়ারণ্য।

Releated Posts

চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। তবে দায়িত্বশীল আধিকারিকের কর্তব্যের নির্লিপ্ততায় আমাকে…

ByByReshmi Debnath Jul 17, 2026

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগরতলায় এসএফআই-এর বিক্ষোভ, সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার আগরতলার সার্কিট হাউস এলাকার গান্ধী মূর্তির…

ByByReshmi Debnath Jul 17, 2026

ধর্মনগর পুলিশ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের জেরে পুড়ে ছাই, আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশ কোয়ার্টারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 17, 2026

রথযাত্রার শোভাযাত্রায় অসুস্থ হয়ে তরুণীর মৃত্যু, শোকের ছায়া ধর্মনগরে

ধর্মনগর, ১৬ জুলাই: ধর্মনগরে ইসকনের রথযাত্রা উৎসব চলাকালীন এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী তরুণী তৃষা…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top