News Flash

  • Home
  • খেলা
  • সি কে নাইডু ট্রফি ক্রিকেটে এলিট গ্রুপে ত্রিপুরার অবস্থান তলানিতে
Image

সি কে নাইডু ট্রফি ক্রিকেটে এলিট গ্রুপে ত্রিপুরার অবস্থান তলানিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সি কে নাইডু ট্রফি ক্রিকেটে ত্রিপুরার অবস্থান অনেকটা তলানিতে। যদিও দ্বিতীয় রাউন্ডের খেলা সবে শেষ হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর ত্রিপুরা খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। ম্যাচটি দ্বিতীয় ম্যাচের মতোই ত্রিপুরার ঘরের মাঠ পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। ‌ ইতোমধ্যে তামিলনাড়ুর খেলোয়াররা আগরতলায় পৌঁছে যাবে। উল্লেখ্য, ১৩ অক্টোবর থেকে সারাদেশ জুড়ে বিসিসিআই আয়োজিত কর্নেল সি কে নাইডু ট্রফি তথা অনূর্ধ্ব ২৩ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ঔরাঙ্গাবাদে প্রথম রাউন্ডের খেলায় মহারাষ্ট্রের কাছে ত্রিপুরা ২৫ রানে পরাজিত হলেও ৮ দলীয় গ্রুপে ত্রিপুরার অবস্থান ছিল পঞ্চম স্থানে, ৬ পয়েন্ট পেয়ে। ২০ থেকে ২৩ অক্টোবর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ত্রিপুরার অবস্থান একেবারে অষ্টম স্থানে। সমালোচকরা শেষ দিক থেকে শীর্ষস্থানে বলে কটুক্তি করলেও প্রত্যুত্তরে তেমন কিছু বলার নেই। কেননা পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে তথা ঘরের মাঠে কর্নাটকের বিরুদ্ধে ত্রিপুরার এ ধরনের লাগাম ছাড়া পরাজয় অনেক ক্রিকেটপ্রেমীরা বিস্ময় প্রকাশ করেছেন। এলিট গ্রুপ এ-তে দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ আজ শেষ হয়েছে। একটিতে মহারাষ্ট্র ইনিংস সহ ১০৯ রানের ব্যবধানে ওড়িশাকে পরাজিত করে দুর্দান্ত ১৩ পয়েন্ট পেয়ে প্রথম ম্যাচের ১০ পয়েন্ট এর সাথে মোট ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। কৃষ্ণগিরিতে কেরালা উত্তরাখণ্ডের বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ড্র তে নিষ্পত্তি হলেও প্রথম ইনিংসে লিড নিয়ে কেরালা আপাতত উনিশ পয়েন্ট নিয়ে তৃতীয় শীর্ষে উন্নীত হয়েছে। বলাবাহুল্য ২৭ থেকে ৩০ অক্টোবর উত্তরাখণ্ড খেলবে চন্ডিগড় এর বিরুদ্ধে। কর্ণাটক মহারাষ্ট্রের ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর আলুরে। উড়িষ্যা যাবে কেরালার বিরুদ্ধে খেলতে কৃষ্ণগিরির ওয়েনাদে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top