News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জনজাতি দরিদ্র পরিবারের বসত ঘর
Image

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জনজাতি দরিদ্র পরিবারের বসত ঘর

আগরতলা, ২১ অক্টোবর: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। আজ দুপুর গোলাঘাটি বিধানসভার অন্তর্গত প্রভাপুর এস বি স্কুল সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা এলাকাবাসীর।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত প্রভাপুর এস বি স্কুল সংলগ্ন মানিক দেববর্মার বাড়িতে আচমকা অগ্নিসংযোগ ঘটে। তাতে ঘরের ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় বাড়িতে মানিক দেববর্মা সহ তার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। ঘটনাটি প্রথমে পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন দেখতে পেয়ে খবর দিয়েছেন শ্রীনগর থানায় এবং আনন্দনগর দমকলবাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা। দমকলকর্মীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পার্শ্ববর্তী বাড়িঘরগুলি আগুনের হাত থেকে রক্ষা করে।

এলাকা সূত্রে জানা গিয়েছে, মানিক দেববর্মা একজন খেটে খাওয়া ব্যক্তি। তার ঘরের সমস্ত আসবাবপত্র সহ বেশকিছু প্রয়োজনীয় নথি পত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top