News Flash

  • Home
  • দেশ
  • অসুস্থ ডাক্তারদের সঠিক চিকিৎসা, অধ্যক্ষদের চিঠি স্বাস্থ্য দফতরের
Image

অসুস্থ ডাক্তারদের সঠিক চিকিৎসা, অধ্যক্ষদের চিঠি স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের চিঠি দিল স্বাস্থ্য দফতর। অসুস্থ জুনিয়র ডাক্তারদের সঠিক চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে তাতে। ‘আমরণ অনশনের পর কয়েকজন জুনিয়র ডাক্তার চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন’। স্বাস্থ্য দফতর চায়, ‘অসুস্থ জুনিয়র ডাক্তারদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হোক।

এ ছাড়াও, দিনে ২ বার স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে স্বাস্থ্য দফতরে। অসুস্থ জুনিয়র ডাক্তাররা যাতে সঠিক চিকিৎসা পান, তা নিশ্চিত করবেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ’। রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের এই মর্মে চিঠি দিল স্বাস্থ্য দফতর।

সব মিলিয়ে বর্তমানে এখন পাঁচ জন অনশনকারীর চিকিৎসা চলছে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে। অসুস্থ অনশনকারীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। তাঁদের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞেরা। প্রতি দিন তাঁদের স্বাস্থ্যের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এ বার স্বাস্থ্য ভবনের তরফে অসুস্থ অনশনকারীদের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট চাওয়া হল।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top