News Flash

Image

পুজোকর্তা তথা চলচ্চিত্র পরিচালকের প্রয়াণ

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): শুক্রবার সকালে প্রয়াত হলেন কলকাতার সমাজকর্মী, বিশিষ্ট পুজোকর্তা এবং চলচ্চিত্র পরিচালক, বিগত দিনের খ্যাতনামা পরিচালক দেবকীকুমার বসুর ছেলেদেবকুমার বসু। বয়স হয়েছিল ৯১।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দেবকুমারবাবু। যার জেরে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  মুদিয়ালির বাসভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হয় শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য।

ভারতীয় সিনেমায় শব্দ এবং সঙ্গীতের উদ্ভাবনী ব্যবহারের জন্য সুপরিচিত দেবকী বসু ১৯৪৫ সালে দেবকী প্রোডাকশন্স নামে নিজের প্রযোজনা সংস্থা খোলেন। ‘বিদ্যাপতি’, ‘সীতা’, ‘সাগরসঙ্গম’-এর মতো সিনেমা তৈরি করেছিলেন এই বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা। তাঁর পুত্র ছিলেন দেবকুমারবাবু। পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকী সংবাদমাধ্যমে জানান, “বাবা দেবকী বসুর সঙ্গে যেন কাজের সংঘাত না হয়, সেইজন্য মণিপুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দেবকুমার বসু।মণিপুর তাঁকে ‘দেবতা’জ্ঞানে পুজো করে।” খবর ছড়াতেই উত্তর-পূর্ব ভারতের বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে।

দেবকুমার বসুর হাতেই তৈরি হয়েছিল জনপ্রিয় সিরিয়াল ‘বিবাহ অভিযান’। পরবর্তীকালে সুপরিচিত একাধিক অভিনেতাকে পরিচয় করিয়েছিলেন দর্শকদের অন্দরমহলে। পরিচালকের প্রয়াণের খবরে শোকস্তব্ধ শঙ্কর চক্রবর্তী। জানালেন, তাঁর হাত ধরেই শিখেছিলেন, অভিনয় অভ্যাস করলে তা ভালো হতে বাধ্য। ‘বিবাহ অভিযান’ ধারাবাহিকে কাজ করার সময় তাঁরা যেন একটা পরিবারের মতোই হয়ে গিয়েছিলেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top