News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোজাগরি লক্ষী পূজার  বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য
Image

কোজাগরি লক্ষী পূজার  বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর: কোজাগরি লক্ষী পূজার  বাজারে জিনিসপত্রের অগ্নি মূল্য। রাজধানী আগরতলা শহর রাজ্যের সর্বত্রই একই চিত্রপট পরিলক্ষিত হচ্ছে। রাত পোহালেই কোজাগরি লক্ষী পূজা । ফলমূল থেকে শুরু করে সবজি বাজারে আগুন। নাজেহাল ক্রেতাসাধারণ । একশো এর নিচে কোন ফল নেই। যেইটা ধরবেন একশত টাকার উর্ধ্বে। সবজি বলে তো লাভ নেই। কুমড়ো কেজি একশো চল্লিশ, ঝিঙ্গা, থেকে শুরু করে সব কিছু সবজির মুল্যের বাড় বাড়ন্ত। মাথায় হাত ক্রেতাদের। তারপরেও সাধ্য অনুযায়ী কোজাগরি লক্ষী মায়ের আরাধনা মেতে উঠবে সবাই।

পঞ্জিকা মতে বুধবার ও বৃহস্পতিবার দুই দিন পূর্ণিমা। এই দুই দিন কোজাগরি লক্ষী পূজা করতে পারবে ব্রতীরা। পূজার বাজারে ভিড়। এমনই দৃশ্য লক্ষ্য করা গেছে বিলোনিয়া এক নং টিলা বাজারে। লক্ষী মূর্তি থেকে শুরু করে ঘট, নারকেল, হলুদ, ধানের শিষ সব কিছু বাজারে উঠলেও হাত দিতে গিয়ে নাজেহাল। মায়ের মূর্তি তিনশো থেকে শুরু করে হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া শোনা যায়। কেউ কেউ বলছে বাজারে সব কিছু চাহিদা আছে কিন্তু বিক্রি হচ্ছে কম। আগের তুলনায় এবার একটু বাজার মন্দা।

আবার কেউ বলছে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছে গতবারের তুলনায় এবছর জিনিস পত্রের দাম আকাশছোঁয়া। এবছর একটু বাজেট কমিয়ে সাধ্যমতো কোজাগরি লক্ষী পূজা করতে হচ্ছে আমাদের । অপরদিকে বিলোনিয়া বরিষ্ট বয়োজ্যেষ্ঠ মৃৎশিল্প গৌরা পাল জানান, মূর্তির চাহিদা আছে । কিন্তু মূর্তি তৈরি করতে মাটির দাম বেশি, কর্মচারীর বেতন বেশি। কিন্তু মূর্তির দাম তেমন ভাবে বাড়েনি। সবকিছু মিলিয়ে অগ্নিমূল্য বাজারে যথাসাধ্য উপকরণ সাজিয়ে দিয়ে উলুধ্বনি, শঙ্খধ্বনির মধ্য দিয়ে পূজিত হবেন ধন দেবী লক্ষ্মী।

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top