কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.): আমরণ অনশন-এ বসে থাকা একাধিক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাতে তনয়া পাঁজাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। উত্তরবঙ্গেও সৌভিক বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে আবার ফেরানো হয় উত্তরবঙ্গের অনশনমঞ্চে। এখনও পর্যন্ত মোট পাঁচ জন জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি (কলকাতায় চার জন, উত্তরবঙ্গে এক জন)। ধর্মতলা ও শিলিগুড়ি মিলিয়ে মোট সাত জন জুনিয়র ডাক্তার এখনও ‘আমরণ অনশন’-এ। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’ কর্মসূচির একাদশতম দিন। ১০ দফা দাবিতে এখনও অনড় তাঁরা। দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন ডাক্তাররা।

অসুস্থ একাধিক ডাক্তার, তবুও ধর্মতলা ও শিলিগুড়িতে চলছে আমরণ অনশন
Releated Posts
আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য
নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…
নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য
হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…
অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন
বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…
আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি
চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…


















