News Flash

  • Home
  • দেশ
  • লাতেহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত পাঁচজন
Image

লাতেহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত পাঁচজন

লাতেহার, ১৩ অক্টোবর (হি. স.) : ঝাড়খন্ডের   মানিকা থানার অন্তর্গত কারমাহি মোড়ের কাছে জাতীয় সড়কে  একটি যাত্রীবাহী বাস, একটি গাড়ি এবং একটি অটোর সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। রবিবার এই দুর্ঘটনায় আহত পাঁচজন। 

দুর্ঘটনায় গাড়ির চালক সফদর আনসারি (৪০)- র মৃত্যু হয়েছে।   আহতরা হলেন অনিক আনসারি, জায়ান গাজানফার, অহিয়া আনসারি, ইবাদ আনসারি।  সবাই রাঁচি নামকুমের বাসিন্দা।  অটোতে থাকা লাতেহারের বাসিন্দা অমিত কুমারও আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাক্তন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সহকারী ছোটু আনসারি পরিবার নিয়ে বেতলা পার্কে গিয়েছিলেন।  রবিবার সবাই ফিরছিলেন।  তার ভাই গাড়ি চালাচ্ছিলেন।  এসময় কারামাহী মোড়ের কাছে সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়।  পেছন থেকে আসা অটোটিও দুর্ঘটনার কবলে পড়ে।  ঘটনার পর স্থানীয় গ্রামবাসীর সহায়তায় আহত সকলকে লাতেহার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সফদর আনসারিকে মৃত ঘোষণা করেন।  অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর রাঁচি রিমসে রেফার করা হয়েছে।   এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।  দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top