News Flash

  • Home
  • দেশ
  • বাবা সিদ্দিকি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে
Image

বাবা সিদ্দিকি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির (৬৬)। শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় বুলেটবিদ্ধ বাবা সিদ্দিকিকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। সিদ্দিকি খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। 

দিল্লি পুলিশের স্পেশাল সেলও মহারাষ্ট্রে এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।  সূত্রের খবর, ছোট বা বড় কোনও গ্যাংই এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই ঘটনা ঘটিয়েছে। সূত্রের খবর, মুম্বই পুলিশ লরেন্সকে জিজ্ঞাসাবাদ করতে আসতে পারে। 

জানা গিয়েছে, শনিবার রাতে অফিস থেকে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন বাবা সিদ্দিকি, সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনটি গুলি সরাসরি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন সিদ্দিকি। এরপর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। 

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top