কলকাতা, ১২ অক্টোবর (হি. স.) : শারদোৎসবের দিনগুলিতে প্রতিমা দর্শনের জন্য বৃষ্টিতে দর্শনার্থীদের পরিশ্রম পন্ড না হলেও আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকে পরদিন সোমবার পর্যন্ত আবহাওয়া বিশ্লেষণ করে দেখা গেছে, কলকাতা ও তৎসংলগ্ন বেশ কিছু এলাকায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আকাশ অংশত মেঘলা থাকবে। সেইসঙ্গে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী সিকিমের বেশ কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত অঞ্চলে মূলতঃ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার দু এক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জেলার জন্য আবহাওয়া শুষ্ক থাকবে। তবে, বিশেষ কোনও সতর্কবার্তা নেই।

রবিবার থেকে সোমবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা : আলিপুর আবহাওয়া দফতর
Releated Posts
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…


















