News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে মনু নদীর উপর নবনির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সেতুর উদ্বোধন
Image

কৈলাসহরে মনু নদীর উপর নবনির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সেতুর উদ্বোধন

আগরতলা, ১০ অক্টোবর: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ সকালে ঊনকোটি জেলার ছনতৈলে মনু নদীর উপর নবনির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সেতুর উদ্বোধন করেন। দুর্গাপূজার মহাসপ্তমিতে ঊনকোটি জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী এদিন কৈলাসহরের দুর্গাপুরে ২০০ শয্যা বিশিষ্ট যুব আবাসেরও শিলান্যাস করেন।

ছনতৈলে মনু নদীর উপর নবনির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সেতুর উদ্বোধনের ফলে ঊনকোটি জেলা সদর কৈলাসহরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হয়েছে। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৫ কোটি ৪৬ লক্ষ ১৯ হাজার ৪২৪ টাকা। সেতুটির দৈর্ঘ্য ১৬৭ মিটার। সেতুটি নির্মাণ করেছে রাজ্যের পূর্ত দপ্তরের সড়ক ও সেতু শাখা। উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। কৈলাসহরের দুর্গাপুরে যে যুব আবাসের শিলান্যাস হয়েছে তা নির্মাণ করবে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেড। যুব আবাসটি নির্মাণে ব্যয় হবে ১২.৩৫ কোটি।

নবনির্মিত সেতুর উদ্বোধন ও যুব আবাসের শিলান্যাসের সময় উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিকু রায়, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান নবাদল বণিক, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, পুলিশ সুপার কান্তা জাঙ্গির, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top