News Flash

Image

প্রয়াত রতন টাটা

মুম্বাই, ৯ অক্টোবর ৷৷ দেশের শিল্প জগতের এক অধ্যায়ের অবসান হয়েছে আজ৷ সুপ্রসিদ্ধ শিল্পপতি রতন টাটা প্রয়াত হয়েছেন৷ তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে৷

কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা৷ আজ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হয়েছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর৷ হর্ষ গোয়েঙ্কা আজ এক্স বার্তায় রতন টাটার মৃত্যুর খবর জানিয়েছেন৷ তিনি লেখেন, রতন টাটা সততার নৈতিক নেতৃত্ব এবং পরোপকারের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন৷ তিনি দেশের শিল্পজগতের ছাঁপ রেখে গেছেন৷ তিনি বলেন, আমাদের স্মৃতিতে রতন টাটা সর্বদায় থাকবেন৷

এদিকে, রতন টাটার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন৷ মোদী গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন রতন টাটার সাথে সুমধুর সম্পর্ক স্থাপিত হয়েছিল৷ সেই স্মৃতি স্মরণ করে আজ এক্স বার্তায় প্রধানমন্ত্রী রতন টাটাকে শ্রদ্ধা জানিয়েছেন৷ ত্রিপুরা মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন৷ লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও রতন টাটার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন৷

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top