News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানায় শক্তি বাড়ছে বিজেপির, সমর্থনের আশ্বাস ৩ নির্দল বিধায়কের
Image

হরিয়ানায় শক্তি বাড়ছে বিজেপির, সমর্থনের আশ্বাস ৩ নির্দল বিধায়কের

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): হরিয়ানায় হ্যাটট্রিক করেছে বিজেপি, ৪৮ আসনে জিতে আবারও ক্ষমতায় ফিরেছে পদ্মশিবির। হরিয়ানায় বিজেপির ক্ষমতা আরও বাড়ছে। ৩ জন নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থনের আশ্বাস দিয়েছেন। হরিয়ানার হিসার বিধানসভা আসনের নির্দল বিধায়ক সাবিত্রী জিন্দল বিজেপিকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “…হিসারের উন্নয়নের জন্য, আমি বিজেপি সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।”হরিয়ানার বাহাদুরগড় বিধানসভা আসনের নির্দল বিধায়ক রাজেশ জুন বিজেপিকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি বিজেপিকে সমর্থন জানাচ্ছি। আমি বিজেপির নীতি পছন্দ করি এবং আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য আমি তাদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।” নির্দল বিধায়ক দেবেন্দর কাদিয়ানও হরিয়ানায় বিজেপিকে সমর্থন জানিয়েছেন।

Releated Posts

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top