News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল থেকে অবসর নিলেন ইনিয়েস্তা
Image

ফুটবল থেকে অবসর নিলেন ইনিয়েস্তা

বার্সিলোনা, ৮ অক্টোবর (হি.স.): ২০১৮ সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। তারপর এতদিন খেলে যাচ্ছিলেন ক্লাব ফুটবলে। তবে এবার ক্লাব ফুটবলও খেলবেন না তিনি। সবধরনের ফুটবলকে বিদায় জানালেন  স্পেনের এই কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা।  তিনি সোমবার বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন।

ইনিয়েস্তা ২০১৮ সালে জাতীয় দল থেকে অবসর নেন। তারপর ক্লাব বার্সেলোনা ছেড়ে যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। সেখানে পাঁচ মরসুম খেলার পর গত বছর আরব আমিরাতের ক্লাব এমিরেটসের হয়ে খেলেন এক বছর।

এই মিডফিল্ডার বার্সেলোনার হয়ে ৯টি লিগ শিরোপা, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ৩টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৬৭৪ ম্যাচে। নিজে গোল করেছেন ৫৭টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩৫টি গোল।

আর জাতীয় দলের হয়ে  ১৩১ ম্যাচে খেলে তার গোল ১৪টি। লা রোহাদের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। বয়সভিত্তিক পর্যায়ে দেশটির অনূর্ধ্ব-১৭, ১৯, ২০ ও ২১ দলের প্রতিনিধিত্বও করেছেন তিনি। স্পেনের হয়ে ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। তার ওপরে আছেন জাভি হার্নান্দেজ, সার্জিও বুসকেটস, ইকার ক্যাসিয়াস ও সার্জিও রামোস।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top