News Flash

  • Home
  • বিদেশ
  • বেইরুটের বসতি এলাকায় প্রাণঘাতী হামলা ইজরায়েলের
Image

বেইরুটের বসতি এলাকায় প্রাণঘাতী হামলা ইজরায়েলের

লেবানন, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : ইজরায়েলি হামলায় বিধ্বস্ত লেবানন । সোমবার ভোরে বেইরুটের বসতি এলাকায় আকাশপথে হামলা চালায় ইজরায়েল।

এই প্রথম বেইরুটের কোলা জেলার বসতি এলাকায় হামলা চালাল ইজরায়েলি সেনা। ইতিমধ্যেই এই হামলায় মৃত্যু হয়েছে হেজবোল্লা প্রধান হাসান নাসরুল্লার। কিন্তু তা সত্বেও লেবাননে আক্রমণ অব্যাহত ইজরায়েলি সেনার। সূত্রের খবর, এই ঘটনায় তিন জঙ্গি নেতা সহ ৪ জনের মৃত্যু হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় লেবাননে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০৫ জনের।

যদিও ইজরায়েলি হামলার পর পালটা জবাব দিয়েছে হেজবোল্লাও । জানা গিয়েছে, উত্তর-পূর্বের তিবেরিয়াস অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও ক্ষেপণাস্ত্রগুলি উন্মুক্ত স্থানে পড়েছে বলে দাবি ইজরায়েলি সেনার। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির উপরও হামলা শুরু করেছে ইজরায়েল। এতে প্রাণহানিও হয়েছে কয়েকজনের।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণের শহর সিডনের কাছে দুটি ইজরায়েলি হামলায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। উত্তরের বালবেক হারমেল প্রদেশে ২১ জন নিহত এবং অন্তত ৪৭ জন আহত হয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, বেইরুটে হামলা চালানোর পর সেদেশের বেকা অঞ্চলেও হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা।

Releated Posts

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top