News Flash

  • Home
  • খেলা
  • ব্লাডমাউথের জয় রুখলো এগিয়ে চল  সুপার লিগের উদ্বোধনী ম্যাচ ড্র-তে নিষ্পত্তি
Image

ব্লাডমাউথের জয় রুখলো এগিয়ে চল  সুপার লিগের উদ্বোধনী ম্যাচ ড্র-তে নিষ্পত্তি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সুপার লিগ ফুটবল, শুরুতেই যেন জমজমাট হয়ে উঠেছে। প্রথমার্ধের গোলে এগিয়ে থাকার চাপা আনন্দে ব্লাড মাউথ ক্লাবের। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনলো এগিয়ে চল সংঘ। সুপার লিগের উদ্বোধনী ম্যাচ ১-১ গোলে ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দুই দল ১-১ করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। ত্রিপুরা 

ফুটবল সংস্থা পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ-ডিভিশন ক্লাব লিগ ফুটবল আসরের প্রথম সুপার লিগের ম্যাচে রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় গতবারের লিগ চ্যাষ্পিয়ন এগিয়ে চল সংঘ ও ব্লাডমাউথ ক্লাব। ম্যাচটি ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল।  এদিনের ম্যাচে খেলার প্রথমার্ধে ২৪ মিনিটের মাথায় ব্লাডমাউথ ক্লাবের হয়ে জাবেদ ডার্লং গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ম্যাচের প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করলেও দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি ব্লাডমাউথ ক্লাবের ফুটবলাররা। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় এগিয়ে চল সংঘের হয়ে দেবাশীষ রাই গোলটি শোধ করে ম্যাচে সমতা নিয়ে আসে। পরবর্তী সময়ে দু দলের খেলোয়ারদের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত গোলের ব্যবধান সমতা রেখে মাঠ ছাড়েন উভয় দলের ফুটবলাররা।

যেহেতু সুপারের প্রথম ম্যাচটিই উভয় দল ড্র করে। ফলে লিগ চ্যাষ্পিয়নের জন্য উভয় দলের শেষ দুটি ম্যাচ জয়ের প্রয়োজন। সুপারের প্রথম ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় ব্লাডমাউথ ক্লাবের ফুটবলার জাবেত ডার্লং। উল্লেখ্য, খেলায় অসদাচরণের দায়ে রেফারি দুই দলের দুজন করে চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি ধনেশ সিং, নিজাম তামুলারি, আদিত্য দেববর্মা, সত্যজিৎ দেব রায়।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top