News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুল চিকিৎসার অভিযোগ তেলিয়ামুড়া হাসপাতালের বিরুদ্ধে 
Image

ভুল চিকিৎসার অভিযোগ তেলিয়ামুড়া হাসপাতালের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের  চিকিৎসকের  দায়িত্ব জ্ঞান ও চিকিৎসা পরিষেবা নিয়ে ফের গুরুতর অভিযোগ উঠেছে। তেলিয়ামুড়ার নেতাজীনগর এলাকার  অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী নিজ বিদ্যালয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।  বিদ্যালয় থেকে তার অভিভাবকদের খবর দেওয়া হয় এবং বিদ্যালয়ের সহায়তায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক অজয় হালাম  ইনজেকশন দেন।  ইঞ্জেকশন দেওয়ার পরপরই মেয়েটির শরীরে বিপরীত প্রতিক্রিয়া শুরু হতে থাকে। একটা সময়ে মেয়েটির অবস্থা বেগতিক দেখে মাঝপথে স্যালাইন খুলে দেওয়া হয়।

এদিকে যখন মেয়েটার অবস্থা খারাপ দেখে তার অভিভাবকরা হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন তখন চিকিৎসক নাকি জানিয়ে দিয়েছেন উনাদের মেয়ের মাথায় সমস্যা রয়েছে জিবিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।  প্রশ্ন হচ্ছে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক বাবু কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কিভাবে বুঝলেন মেয়েটির মাথায় সমস্যা রয়েছে। আরো প্রশ্ন হচ্ছে কি সেই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যে ইনজেকশন দেওয়ার পরপরই মেয়েটির অবস্থা শোচনীয় হয়ে যায়। 

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top