নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): “এক পেড় মা কে নাম” অভিযানে দেশজুড়ে ব্যাপক সাড়া মিলেছে, এই অভিযানের অঙ্গ হিসেবে দেশজুড়ে ইতিমধ্যেই ৮০ কোটির বেশি চারাগাছ রোপণ করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ইতিমধ্যেই ৮০ কোটি চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করেছে। তাও আবার নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই চলতি মাসের ২৫ তারিখে এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। উত্তর প্রদেশ প্রায় ২৬ কোটি চারাগাছ রোপণ করে সর্বাগ্রে রয়েছে।”এক পেড় মা কে নাম” অভিযানটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছরের ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে নতুন দিল্লিতে সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রী একটি পিপল চারাগাছ রোপণের মাধ্যমে এই মেগা বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন।

“এক পেড় মা কে নাম” অভিযানে ব্যাপক সাড়া, দেশজুড়ে ৮০ কোটিরও বেশি চারাগাছ রোপণ
Releated Posts
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…


















