News Flash

  • Home
  • খেলা
  • চন্ডিগড়ে অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট অস্মিতার নেতৃত্বে চূড়ান্ত রাজ্য দল
Image

চন্ডিগড়ে অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট অস্মিতার নেতৃত্বে চূড়ান্ত রাজ্য দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট ত্রিপুরা দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট চূড়ান্ত দলের নেতৃত্বে অস্মিতা দাস। ডেপুটির ভূমিকায় অস্মিতা দেবনাথ। ১৫ সদস্য বিশিষ্ট চূড়ান্ত দল জয়পুর থেকে আগামীকাল সাপোর্ট পার্সোন্যালদের সঙ্গে চন্ডিগড়ের উদ্দেশ্যে রওয়ানা হবে। বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ক্রিকেটের খেলা ১ থেকে ৮ অক্টোবর চন্ডিগড়ে অনুষ্ঠিত হচ্ছে। ১৫ সদস্য বিশিষ্ট রাজ্য দলটি হলো : অস্মিতা দাস (ক্যাপ্টেন), অস্মিতা দেবনাথ (ভাইস ক্যাপ্টেন), অভিধা বর্ধন, দেবশ্রীতা চৌধুরী, গিয়া মন্ডল, সায়ন্তিকা নমঃ দাস (উইকেট কীপার),  পূজা তপন দাস, ভূমিকা নায়েক, পারমিতা চক্রবর্তী, প্রিয়া সরকার, মধুমিতা সরকার, তানিয়া দেব, মৌমিতা সাহা (উইকেট কীপার), রিফু দেববর্মা, অন্তরানী নোয়াতিয়া। সাপোর্ট পার্সোন্যাল হিসেবে রয়েছেন ম্যানেজার অলিভিয়া সিনহা, অবজার্ভার পিকলু রায়, লজিস্টিক ম্যানেজার অমিত বণিক, কোচ শ্রাবণী দেবনাথ, অনুপ কুমার দাস, পীযূষ দেব। ফিজিও মিষ্টি দেব, ট্রেইনার সুখেন্দু দে। এছাড়া, প্রস্তুতির জন্য জয়পুর সফরকালে দলে থাকা আরও পাঁচজন অনুষ্কা শীল, অদিতি দাস, সুস্মিতা তেলি, সুস্মিতা বসাক, সুপ্রিয়া দাস-কে স্ট্যান্ড বাই খেলোয়ার হিসেবে রাখা হলেও টিসিএ-র উদ্যোগেই তারা আগামীকাল আগরতলায় ফিরে আসবে। টিসিএ থেকে সচিব সুব্রত দে চূড়ান্ত দল ঘোষণা করেন।

Releated Posts

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top