News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘হুমকি সংস্কৃতি’-র অভিযোগ নিয়ে অস্বস্তি যাদবপুরে
Image

‘হুমকি সংস্কৃতি’-র অভিযোগ নিয়ে অস্বস্তি যাদবপুরে

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): মাসখানেক ধরে লাগাতার ‘হুমকি সংস্কৃতি’-র অভিযোগ উঠছে আর জি কর-সহ বিভিন্ন হাসপাতালে। ক্রমে তা বিতর্কের ইন্ধন জুগিয়েছে টলিউড এবং শিক্ষার একাংশে। বুধবার এই অভিযোগে অস্বস্তি দেখা দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিভাগের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ এনে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীদের একাংশ। তাঁরা প্রভাবশালী অধ্যাপক সান্ত্বন চট্টোপাধ্যায়কে গাঁদা ফুলের মালা পরানোর চেষ্টা করেন এবং ওআরএস উপহার দেন৷ ছাত্রছাত্রীদের দাবি, ক্লাসের দিন দেখাই যায় না অধ্যাপককে৷ তিনি নিশ্চয়ই অসুস্থ, তাই তাঁর ওআরএস প্রয়োজন বলে কটাক্ষ করেন ছাত্রছাত্রীরা৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিভাগের প্রাক্তন প্রধান সান্ত্বন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নিজের সিন্ডিকেট চালান ওই অধ্যাপক। এর সঙ্গে নম্বর হেরফের করারও অভিযোগ করা রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি ছাত্রছাত্রীদের ধমকানোর অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।

বুধবার অধ্যাপক সান্ত্বন চট্টোপাধ্যায় যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগে আসেন, তখন তাঁকে দেখে গাঁদা ফুলের মালা পরাতে যান আন্দোলনকারী পড়ুয়ারা। এর পাশাপাশি তাঁরা নিয়ে যান ওআরএস। হতবাক হয়ে ছাত্রছাত্রীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন অধ্যাপক৷ এরপর সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা।

এক আন্দোলনকারী বলেন, “শেষ চার সেমেস্টার ধরে আমাদের কিছু সহপাঠীকে বেশি নম্বর দেওয়া হত। এমনকি যখন গ্রুপ প্রজেক্ট হয় তখনও তাঁদের বেশি নম্বর দেওয়া হয়েছে।” যাঁদের বেশি নম্বর দেওয়া হয়েছে, তাঁরা একটি বিশেষ দলের সঙ্গে যুক্ত বলেই তাঁদের এই সুবিধে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top