নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): প্রসাদ বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। তিনি আক্রমণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকেও। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রেড্ডি জানিয়েছেন, তিরুমালা তিরুপতি দেবস্থানামের পবিত্রতা, অখণ্ডতা এবং সুনামকে অপূরণীয়ভাবে কলঙ্কিত করার জন্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু চেষ্টা করছেন।চন্দুবাবু নাইডুর সমালোচনা করে চিঠিতে জগন্মোহন রেড্ডি আরও জানান, “চন্দ্রবাবু নাইডু একজন প্যাথলজিক্যাল এবং অভ্যাসগত মিথ্যেবাদী, তিনি এতটাই নিচে নেমে গেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কোটি কোটি মানুষের বিশ্বাসকে গুরুতরভাবে আঘাত করেছেন… মিথ্যা ছড়ানোর নির্লজ্জ কাজের জন্য নাইডুকে কঠোরভাবে তিরস্কার করা অপরিহার্য এবং সত্য প্রকাশ্যে আনা উচিত। নাইডু কোটি কোটি হিন্দু ভক্তদের মনে যে সন্দেহ তৈরি করেছেন তা দূর করতে হবে।”

প্রসাদ বিতর্কে প্রধানমন্ত্রীকে চিঠি রেড্ডির, বিঁধলেন চন্দ্রবাবু নাইডুকে
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















