News Flash

বিটিসি-প্রধান প্রমোদ বড়োর হাতে চালু ভাইব্রেন্ট বিটিআর মিশন

কোকরাঝাড় (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) প্রমোদ বড়োর হাতে চালু হয়েছে ‘ভাইব্রেন্ট বিটিআর মিশন’।

বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এ ব্যাপক পরিবর্তন, রূপান্তর এবং উন্নয়নের সূচনা করতে আজ শুক্রবার কোকরাঝাড়ে অবস্থিত বডোফা সাংস্কৃতিক কমপ্লেক্সে-এ ভাইব্রেন্ট বিটিআর মিশন চালু করেছেন বিটিসি-প্রধান প্রমোদ বড়ো।

এই মিশনের প্রচলন উপলক্ষ্যে অনুষ্ঠিত বিটিআর-এর আধিকারিক সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে বিটিসি-প্রধান বড়ো বলেন, আজকের দিন একটি ঐতিহাসিক দিন। তিনি বলেন, বিটিআর সরকারের মস্তিষ্কপ্রসূত ভাইব্রেন্ট বিটিআর মিশন-এর লক্ষ্য জনগণের সামগ্রিক উন্নয়ন এবং ক্ষমতায়ন। একটি শান্তিপূর্ণ, স্মার্ট এবং সবুজ বিটিআর-এর উন্নয়ন-কেন্দ্রীক রূপকল্প বাস্তবায়নে সমস্ত উচ্চপদস্থ ও পদস্থ এবং সর্বস্তরের কর্মচারীদের নিষ্ঠা সহকারে কাজ আহ্বান জানান প্রমোদ বড়ো।

২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের মধ্যে বর্ধিত সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিটিসি-প্ৰধান। তিনি বলেন, বিটিআর-এর ২০২৪-২৫-এর প্রাণবন্ত বাজেট বিটিসির প্রতিটি বিভাগে পর্যাপ্ত সম্পদ বরাদ্দ করার জন্য তৈরি করা হয়েছে। এটা নিশ্চিত করে যে, একটি উন্নত, প্রগতিশীল বিটিআর-এর দৃষ্টিভঙ্গি বাস্তবে পরিণত হবে।

সম্মেলনে ভাইব্রেন্ট বিটিআর মিশন-এর কাঠামো নির্ধারণ এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মহিলা ও শিশু উন্নয়নের মতো বিভাগগুলি ১০০-দিনের নির্দিষ্ট লক্ষ্যগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয়, রাজ্য এবং বিটিসির বিভিন্ন উদ্যোগ ও বিভাগীয় প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। সম্মেলনে জেলা পর্যায়ে পর্যালোচনা সভা পরিচালনার জন্য একটি ক্যালেন্ডারও উপস্থাপন করা হয়েছে।

মূল অনুষ্ঠানের আগে বিটিসির প্রধান-সচিব আকাশ দীপ তাঁর প্রাস্তাবিক বক্তব্যে বিটিআরকে একটি প্রগতিশীল অঞ্চলে পরিণত করার লক্ষ্যে সকল বিভাগের সর্বস্তরের কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভাইব্রেন্ট বিটিআর মিশন তৃণমূলস্তরে শাসন-ব্যবস্থাকে শক্তিশালীকরণ ও নিরীক্ষণের জন্য একটি মজবুত কাঠামো তৈরির মাধ্যমে বডোল্যান্ড অঞ্চলে ব্যাপক রূপান্তর ও উন্নয়নের লক্ষ্য ধার্য করা হয়েছে।

সম্মেলনে বিটিআর-এর অন্তর্গত বিভিন্ন দফতরের উচ্চপদস্থ ও পদস্থ এবং সর্বস্তরের কর্মচারীগণ ছাড়াও উপস্থিত ছিলেন বিটিসি-র এমসিএলএ তথা সিইএম-এর রাজনৈতিক সচিব মাধবচন্দ্র ছেত্রী, প্রাক্তন বিধায়ক চণ্ডী বসুমতারি এবং কোকরাঝাড়ের জেলাশাসক মাসান্দা পেরটিন।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top