News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যার ভ্রুকুটি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, মৃত দুই
Image

বন্যার ভ্রুকুটি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, মৃত দুই

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বন্যার ভ্রুকুটি এ রাজ্যের একাধিক জেলায়। এ নিয়ে রাজ্য সরকারের পক্ষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতা জারি করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতির মোকাবিলায় সচেষ্ট রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের প্রভাবে একটানা বর্ষণ। এর পরিপ্রেক্ষিতে বিশেষত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে বিপত্তি। জলাধার থেকে জল ছাড়া হয়েছে। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগণা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলা ক্ষতিগ্রস্ত। কন্ট্রোল রুম চব্বিশ ঘণ্টা খোলা রয়েছে সংশ্লিষ্ট জেলাগুলিতে। ইতিমধ্যেই ৪৬ হাজার ত্রিপল বিতরণ করা হয়েছে। অতিরিক্ত দেড় লাখ বিলি করার জন্য মঞ্জুরী দেওয়া হয়েছে। ১৮০ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এর মধ্যে হুগলিতে সর্বাধিক – ৫১টি, পশ্চিম মেদিনীপুর -৩৩টি, বাঁকুড়া – ২৯টি, বীরভূমে – ১২ টি ও ঝাড়গ্রামে – ৫টি। এ পর্যন্ত ৭,৯৫২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৭ টি বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে। দুজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। পূর্ব বর্ধমানে – একজন দেওয়াল চাপা পড়ে এবং হুগলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন। উল্লেখ্য, ১লাখ ৩৩ হাজার ৭৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। কংসাবতী জলাধার থেকে ৪০ হাজার ও পাঞ্চেৎ জলাধার থেকে ৫০ হাজার কিউসেক পরিমাণ জল ছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে ও ২ লাখ কিউসেক পরিমাণ জল ছাড়ার জন্য কেন্দ্রীয় জল কমিশন পরামর্শ দিয়েছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top