News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র ত্রিবার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা জ্ঞাপনের মেগা অনুষ্ঠান সম্পন্ন
Image

টিসিএ-র ত্রিবার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা জ্ঞাপনের মেগা অনুষ্ঠান সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। কাগজে-কলমে ত্রিবার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলেও বিশেষ করে তা দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হয়েছে। মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সংবর্ধনা জ্ঞাপন। চার বছর পর এবছর অনুষ্ঠিত হলো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআই এর এপেক্স কাউন্সিল সদস্য দিলীপ বেঙ্গসরকার, আইপিএল চেয়ারম্যান অরুন সিং ধোমাল, টিসিএ’র সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বাগত ভাষণ রাখেন টিসিএ’র সচিব সুব্রত দে। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন ক্রিকেটার, অর্গানাইজার, সেরা পুরুষ ক্রিকেটার, সেরা মহিলা ক্রিকেটার, স্টাইপেন্ড হোল্ডারস্, গ্রাউন্ড ওয়ার্কার্স, সেরা আম্পায়ার, সেরা স্কোরার, কন্ট্রিবিউশান ইন কোচিং সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। দীর্ঘ চার বছর ধরে টিসিএ-র বিভিন্ন টুর্নামেন্টে সাফল্য অর্জনকারী ক্লাবগুলিকেও পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা জ্ঞাপনের মেগা অনুষ্ঠান সাফল্যমন্ডিতভাবে সম্পন্ন হওয়ায় টিসিএ সভাপতি তপন লোধ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top