News Flash

Image

ডিমা হাসাও জেলার ডিটেকছড়ায় হেরোইন সহ গ্রেফতার দুই

হাফলং (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার বুক চিরে ধাবিত শিলচর-লামডিং ২৭ নম্বর জাতীয় সড়কে ড্রাগস সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে হারাঙ্গাজাও থানার পুলিশ অভিযান চালিয়ে ডিটেকছড়া এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে গ্রেফতার করেছে হেরোইন সহ দুই পাচারকারীকে। গত ১২ দিনের মধ্যে ২৭ নম্বর জাতীয় সড়কে এ নিয়ে মোট সাতজন ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করেছে ডিমা হাসাও পুলিশ।

গত ৪ সেপ্টেম্বর লাংটিং থানার সামনে ২৭ নম্বর জাতীয় সড়কে শিলচর থেকে গুয়াহাটি নিয়ে যাওয়ার পথে হেরোইন সহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করার পর গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার ভোররাত আড়াইটা নাগাদ ডিটেকছড়ায় অভিযান চালিয়ে হারাঙ্গাজাও পুলিশ এএস ০১ এফটি ৪৫০৮ নম্বরের মারুতি সেলেরিও গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০টি সাবান বক্স থেকে ৩৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এর সঙ্গে দক্ষিণ শালমারার আইনুল আলি ও বরপেটার জালাল হক নামের দুই ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার পুলিশ জানিয়েছে, মারুতি সেলেরিও গাড়ির দরজা এবং ড্যাশবোর্ডে গোপন চেম্বার বানিয়ে ড্রাগসগুলি শিলচর থেকে গুয়াহাটি নিয়ে যাচ্ছিল ওই দুই পাচারকারী। বর্তমানে ধৃত দুই ড্রাগস পাচারকারীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top