News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিন দুপুরে দুঃসাহসিক চুরি চিকিৎসকের বাড়িতে
Image

দিন দুপুরে দুঃসাহসিক চুরি চিকিৎসকের বাড়িতে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দিন দুপুরে বাড়িতে ঢুকে দুটি মোবাইল সহ নগদ টাকা চুরি করে পালালো চোর। ওই ঘটনায় গোর্খাবস্তি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আবারো শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিন দুপুরে গোর্খাবস্তিস্হিত ডা. রিয়া সাহার বাড়িতে একটি প্রেসক্রিপশন নিয়ে যুবক আসে। ডাক্তারের খোঁজ নিতে চাইলে রিয়া সাহার মা জানিয়েছেন তিনি এই বিষয়ে জানেন না। ওই যুবককে চলে যেতে বলেন। কিন্তু তারপর ও সে যায় নি। পরবর্তী সময়ে বাড়ির লোকের অজান্তে ঘরে প্রবেশ করে দুটি মোবাইল ফোন এবং নগদ ৩০০ টাকা নিয়ে পালিয়েছে। সাথে সাথে এনসিসি থানায় খবর দেওয়া হয়েছে।

আরও জানা গিয়েছে, তাদের বাড়িতে আরও তিনবার চুরি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ চোরকে আটক করতে পারেন নি। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top