News Flash

  • Home
  • দেশ
  • রাজধানী দিল্লিতে ফের স্বস্তির বৃষ্টি, নানা স্থানে যানজটে চূড়ান্ত ভোগান্তি
Image

রাজধানী দিল্লিতে ফের স্বস্তির বৃষ্টি, নানা স্থানে যানজটে চূড়ান্ত ভোগান্তি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ফের স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বুধবার সকালে দিল্লি-এনসিআর-এর সর্বত্রই হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে রাজধানীর আবহাওয়া। এদিন সকালে দিল্লির ফিরোজ শাহ রোড, ইন্ডিয়া গেট, আর কে পুরম সেক্টর ৯, দ্বারকা প্রভৃতি এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, সেই মতো বুধবার সকালে হালকা বৃষ্টি হয়েছে দিল্লির সর্বত্রই। আগামী ২৪ ঘণ্টায় দিল্লির বিভিন্ন প্রান্তেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টি হবে হরিয়ানা এবং চন্ডীগড়েও। বুধবার সকালের বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়। অত্যন্ত ধীর গতিতে চলাচল করে যানবাহন।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top