News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর কাণ্ডের এক মাস অতিক্রান্ত, রাত নটায় ৯ মিনিটের জন্য মৌণমুখর প্রতিবাদ
Image

আর জি কর কাণ্ডের এক মাস অতিক্রান্ত, রাত নটায় ৯ মিনিটের জন্য মৌণমুখর প্রতিবাদ

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): একমাস অতিক্রান্ত। আন্দোলনের পথ থেকে পিছু হটে যাওয়ার কোনও লক্ষণ নেই। সোমবার রাত ন’ টায় মাত্র ৯ মিনিটের জন্য প্রতীকি মৌনমুখর প্রতিবাদ, এই কর্মসূচির আহ্বায়ক রাজ্য বামফ্রন্ট। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক বিবৃতিতে এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাজ্য জুড়ে এই অভিনব মৌনমুখর প্রতিবাদে সামিল হতে চলেছে। নাগরিকদের মনে যে তীব্র ঘৃণা, ধিক্কার ও ক্ষোভ সৃষ্টি হয়েছে এই কর্মসূচি তার প্রতিবাদ। ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সোচ্চার আপামর বাঙালি। দোষীদের শাস্তির দাবি ও ন্যায় বিচারের প্রশ্নে এই মুহূর্তে রাজপথে। গত একমাস ধরে শুভবুদ্ধি সম্পন্ন ও গণতন্ত্রকামী মানুষ সত্য ঘটনা ও প্রকৃত দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একজোট। সুতরাং ওই সময়ে বিশেষ দরকার ছাড়া জরুরি ক্ষেত্র সব জায়গায় আলো বন্ধ রেখে কোনওরকম শব্দ না করে এবং প্রয়োজনে সমস্ত যানবাহনের আলো নিভিয়ে রাস্তার মধ্যেই চলাকালীন অবস্থায় এই প্রতিবাদে যোগদানের আহ্বান সর্বস্তরে।

Releated Posts

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে কুরিয়ার-ভিত্তিক মাদকচক্রের তদন্তে আরও এমডি উদ্ধার, মোট বাজেয়াপ্ত ৭০১ গ্রাম

আমদাবাদ, ২৭ জুন (আইএএনএস): গুজরাতে কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারচক্রের তদন্তে আরও ৩২৯.৫৫ গ্রাম মেফেড্রোন (এমডি) উদ্ধার করেছে আমদাবাদ…

ByByNews Desk Jun 27, 2026

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top