News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো প্রদেশ বিজেপি
Image

শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো প্রদেশ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর: এনএলএফটি ও এটিটিএফের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ৩৫ বছরের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয় প্রদেশ বিজেপির তরফ থেকে। পাশাপা শি গৃহমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহাকেও দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে এদিন।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেন, এনএলএফটি ও এটিটিএফের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত করার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চল থেকে উগ্রপন্থী সমস্যা সম্পূর্নভাবে নির্মূল করে তাদের জাতীয় মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহন করার পর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তার ফলস্বরূপ উত্তর পূর্বাঞ্চলে এখনো পর্যন্ত ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মূল স্রোতে আগত ৩২৮ জন বৈরীর জন্য ২৫০ কোটি টাকার আর্থিক প্যাকেজও ঘোষণা করা হয়েছে। যার ফলে তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারবেন এবং তাদের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে।

এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বিধানসভা অধিবেশন সম্পর্কে বলতে গিয়ে বলেন, আজ বিধানসভা অধিবেশনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর প্রস্তাব নিয়ে বিরোধীরা যে বিরোধিতা করেছেন, তারও তীব্র নিন্দা জানানো হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top