রাঁচি, ৩০ আগস্ট (হি. স.) : ঝাড়খণ্ডের মন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক রামদাস সোরেন। শুক্রবার রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেএমএম বিধায়ক রামদাস সোরেন। রাজভবনে আয়োজিত সংক্ষিপ্ত শপথগ্রহণ অনুষ্ঠানে রামদাস সোরেনকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সন্তোষ গাংওয়ার।উল্লেখ্য, গত বুধবার ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার সমস্ত পদ এবং হেমন্ত সোরেন সরকারের মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। জেএমএম সভাপতি শিবু সোরেনকে লেখা চিঠিতে তিনি জানান, দলের কাজের ধরন এবং নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। হেমন্ত সোরেন সরকারের জলসম্পদ, উচ্চ শিক্ষা ও প্রযুক্তি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন তিনি। রামদাস সোরেন পূরণ করলেন চম্পই সোরেনের খালি স্থান।

ঝাড়খণ্ডের মন্ত্রী হলেন রামদাস সোরেন, পূরণ করলেন চম্পইয়ের খালি স্থান
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















