News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের মন্ত্রী হলেন রামদাস সোরেন, পূরণ করলেন চম্পইয়ের খালি স্থান
Image

ঝাড়খণ্ডের মন্ত্রী হলেন রামদাস সোরেন, পূরণ করলেন চম্পইয়ের খালি স্থান

রাঁচি, ৩০ আগস্ট (হি. স.) : ঝাড়খণ্ডের মন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক রামদাস সোরেন। শুক্রবার রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেএমএম বিধায়ক রামদাস সোরেন। রাজভবনে আয়োজিত সংক্ষিপ্ত শপথগ্রহণ অনুষ্ঠানে রামদাস সোরেনকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সন্তোষ গাংওয়ার।উল্লেখ্য, গত বুধবার ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার সমস্ত পদ এবং হেমন্ত সোরেন সরকারের মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। জেএমএম সভাপতি শিবু সোরেনকে লেখা চিঠিতে তিনি জানান, দলের কাজের ধরন এবং নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। হেমন্ত সোরেন সরকারের জলসম্পদ, উচ্চ শিক্ষা ও প্রযুক্তি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন তিনি। রামদাস সোরেন পূরণ করলেন চম্পই সোরেনের খালি স্থান।

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top