News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ বন্যা : ত্রিপুরাকে ১৫ কোটি টাকার আর্থিক সহযোগিতা ছত্তিসগড় সরকারের, ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
Image

ভয়াবহ বন্যা : ত্রিপুরাকে ১৫ কোটি টাকার আর্থিক সহযোগিতা ছত্তিসগড় সরকারের, ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে রাজ্য সরকারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল ছত্তিসগড় সরকার। ছত্তিসগড় সরকার রাজ্য সরকারকে ১৫ কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে। আজ মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন। ত্রিপুরার এই কঠিন সময়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ের দেওয়ায় জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি, মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, প্রাক্তন প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ধন্যবাদ জানিয়েছেন। 

মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই বলেন, ভারী বর্ষণের কারণে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে ছত্তিসগড়ের জনগণ ও সরকার ত্রিপুরার জনগণ ও সরকারের পাশে দাঁড়িয়েছে। তাই ত্রিপুরা সরকারকে ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টার ১৫ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এদিকে, রাজ্যে বন্যার কারনে উদ্ভূত পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই ও ছত্তিসগড়  সরকারকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। 

এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় এই  বিপর্যয়কে মোকাবিলা করে শীঘ্রই বিকাশের মুল ধারায় সংযুক্ত হবে।

পাশাপাশি, মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, প্রাক্তন প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ধন্যবাদ জানিয়েছেন। 

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top