News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চবারের জন্য পরমাণু বোমা পরীক্ষা করল উত্তর কোরিয়া, ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া ও জাপান
Image

পঞ্চবারের জন্য পরমাণু বোমা পরীক্ষা করল উত্তর কোরিয়া, ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া ও জাপান

সিওল, ৯ সেপ্টেম্বর (হি.স.): বিশ্ববাসীর কপালে ভাঁজ ফেলে এক-দুইবার নয়, টানা পঞ্চবারের জন্য পরমাণু বোমা পরীক্ষা করল explosion-250x250উত্তর কোরিয়া| স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় উত্তর কোরিয়ার পাঙ্গি রি নিউক্লিয়ার সাইটের কাছে| রিখটার স্কেলে কম্পনের তীব্রতার ছিল ৫.৩| প্রথমে ভূমিকম্পে বলে মনে হলেও, পরে জাপান ও দক্ষিণ কোরিয়া প্রশাসন জানায়, উত্তর কোরিয়ার ‘নকল ভূমিকম্প’ আসলে পরমাণু বোমা পরীক্ষা| সিওলের আবহাওয়া দফতরের কর্তারা জানিয়েছেন, ‘উত্তর কোরিয়ায় যে ভূকম্পন অনুভূত হয়েছে, তা পরমাণু পরীক্ষারই ফল|’
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত উত্তর কোরিয়ার ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন সেখানে উত্সবের আমেজ| ঠিক সেই সময় পরীক্ষা বোমা পরীক্ষা করা হয়| পরমাণু বোমা পরীক্ষার খবর পেয়ে জরুরি বৈঠকের ডাক দেয় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল| উদ্বেগ প্রকাশ করে জাপানও| প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন| জাপানের বিদেশমন্ত্রকের তরফে তোপ দেগে বলা হয়েছে, এটা পরমাণু পরীক্ষা বলে প্রমাণিত হলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অবিলম্বে অভিযোগ জানানো হবে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top