News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩৩ বছর পর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে
Image

৩৩ বছর পর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ আগস্ট: ৩৩ বছর পর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে। ১৯৯৩ সালের পর থেকে এই পঞ্চায়েতে কোনদিন কংগ্রেস জয় হাসিল করতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর তিরঙ্গা ঝান্ডা নিয়ে শ্রীনাথপুরের অলিগলিতে কংগ্রেসিরা বিজয় উৎসব পালন করল আজ।

বৃহস্পতিবার শ্রীনাথপুর পঞ্চায়েত অফিসে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে কংগ্রেস দলের নির্বাচিত সদস্য সুভাষ নমকে প্রধান ও জোট সঙ্গী আরমান আলিকে উপপ্রধান নির্বাচিত করা হয়। গৌরনগর ব্লকের আওতাধীন১৩ আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ৪, সিপিআইএম ৩, ও বিজেপি ৬ আসন দখল করে।

জোট বেঁধে লড়াই করে কংগ্রেস শ্রীনাথপুর পঞ্চায়েতে জয় হাসিল করে। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর উপস্থিত শ্রীনাথপুর বাসীর উদ্দেশ্যে প্রধান সুভাষ নমঃ বলেন যে, এই পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত জনগণের কাজ করার জন্য জনগণ ভোটে নির্বাচিত করেছেন সকলের জন্য দরজা উন্মুক্ত।

Releated Posts

ঝড়ে বিধ্বস্ত বিদ্যুৎ পরিকাঠামো, দুর্যোগেও ময়দানে নিগম কর্মীরা, তদারকিতে স্বয়ং মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৯ এপ্রিল : প্রকৃতির নির্মম আঘাতে বিপর্যস্ত গোটা রাজ্য। গত দুদিনের প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে শুধু…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

সরকারি হাসপাতালের প্রবেশপথে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

ধর্মনগর, ২৯ এপ্রিল: ধর্মনগর জেলা হাসপাতালের প্রবেশপথে বেসরকারি স্বাস্থ্য সংস্থা ‘ঊনকোটি হসপিটাল’-এর বিজ্ঞাপন ব্যানার ঘিরে বুধবার চাঞ্চল্যের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

জাতীয় সড়কের উপর ঝুলছে হাইভোল্টেজ তার, বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি, অল্পেতে রক্ষা ব্যবসায়ী

আগরতলা, ২৯ এপ্রিল ; বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী জাতীয় সড়কের পাশে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় চরম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

ত্রিপুরায় টানা ৫ দিনের ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি

আগরতলা, ২৯ এপ্রিল : আগামী পাঁচ দিন জুড়ে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top