পূর্ব মেদিনীপুর, ২৮ আগস্ট (হি.স.): বিজেপির ডাকা বনধে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে যান চলাচল চূড়ান্ত ব্যাহত হয়েছে। হামলার আশঙ্কায় বাস অমিল রাস্তায়। সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথ মেছেদায় পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।অন্য দিকে, বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় এগরাতেও। বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ। আবার হলদিয়া-পাঁশকুড়া লাইনের কেশবপুর স্টেশনে বিজেপি কর্মীদের অবরোধের জেরে হাওড়াগামী যাত্রিবাহী ট্রেন আটকে পড়ে। হলদিয়া শিল্পাঞ্চলে গাড়ি চলাচল বন্ধ থাকলেও কারখানার কাজ স্বাভাবিক রয়েছে।

বনধে যান চলাচল ব্যাহত পূর্ব মেদিনীপুরে, এগরায় পথ অবরোধ বিজেপির
Releated Posts
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…
১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির
নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…
সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি
শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…


















