News Flash

  • Home
  • দিনের খবর
  • বনধে যান চলাচল ব্যাহত পূর্ব মেদিনীপুরে, এগরায় পথ অবরোধ বিজেপির
Image

বনধে যান চলাচল ব্যাহত পূর্ব মেদিনীপুরে, এগরায় পথ অবরোধ বিজেপির

পূর্ব মেদিনীপুর, ২৮ আগস্ট (হি.স.): বিজেপির ডাকা বনধে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে যান চলাচল চূড়ান্ত ব্যাহত হয়েছে। হামলার আশঙ্কায় বাস অমিল রাস্তায়। সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথ মেছেদায় পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।অন্য দিকে,  বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় এগরাতেও। বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ। আবার হলদিয়া-পাঁশকুড়া লাইনের কেশবপুর স্টেশনে বিজেপি কর্মীদের অবরোধের জেরে হাওড়াগামী যাত্রিবাহী ট্রেন আটকে পড়ে। হলদিয়া শিল্পাঞ্চলে গাড়ি চলাচল বন্ধ থাকলেও কারখানার কাজ স্বাভাবিক রয়েছে।

Releated Posts

রাষ্ট্রপতি মুর্মুর ভাষণ দেশের শক্তি ও আকাঙ্ক্ষার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে দেশের শক্তি ও সাধারণ…

ByBySandeep Biswas Aug 14, 2026

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাণিজ্য বিঘ্নে আইএমইসি এখন আরও জরুরি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে পারস্য উপসাগর ও লোহিত সাগরে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ায় ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষ, পাল্টা আক্রমণে নাড্ডা

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষের…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

চামোলিতে বিপর্যস্ত সুড়ঙ্গে উদ্ধারকাজ পরিদর্শন মুখ্যমন্ত্রী ধামির

দেহরাদুন, ১৪ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের চামোলি জেলায় বিপর্যস্ত সুড়ঙ্গে চলা উদ্ধার ও ত্রাণকাজ সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top