News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বর্ষাকালীন অধিবেশন, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত
Image

আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বর্ষাকালীন অধিবেশন, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত

আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৪ সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভায় বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। তিন দিনের ওই অধিবেশন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। আজ বিজনেস এডভাইজারি কমিটির(বিএসি) বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, আজ বিধানসভায় বর্ষাকালীন অধিবেশন নিয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে, সবাই বন্যায় দূর্গতদের সাহায্যে রয়েছেন। তাই সর্বসম্মতিক্রমে তিনদিনের অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ওই অধিবেশনে তিনটি বিল পেশ করবে ত্রিপুরা সরকার।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে স্বাধীনতা দিবস পালিত

আগরতলা, ১৫ আগস্ট : ৮০ তম স্বাধীনতা দিবসে আজ সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top