News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভবঘুরেকে  পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার এক
Image

ভবঘুরেকে  পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাতের আধারে এক ভবঘুরেকে পিটিয়ে খুন করল এলাকাবাসী। এই কাণ্ডে অসীম দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে  আমতলী থানার অন্তর্গত কাঠালতলী বাজার সংলগ্ন এলাকায়।

শনিবার গভীর রাতে আমতলী থানার অন্তর্গত কাঠালতলী বাজার সংলগ্ন অসীম দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে তার গাড়ি ভাঙচুর করে এক ভবঘুরে। পরবর্তীতে অজ্ঞাত পরিচিত ভবঘুরেকে বেধড়কভাবে মারধর করে  ফেলে রাখে  বাড়ির মালিক অসীম দাস সহ স্থানীয় এলাকাবাসী। এই খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে  আমতলী থানার পুলিশ। এবং আহত  ওই অজ্ঞাত পরিচিত ব্যক্তিটিকে উদ্ধার করে  নিয়ে যায় হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে।

কিন্তু সেখানে নিয়ে যাওয়ার  কিছুক্ষণ পরেই ওই ব্যক্তিটিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা। এই কাণ্ডে বাড়ির মালিক অসীম দাসকে গ্রেফতার করে এবং রবিবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা হাতে নেয় আমতলী থানার পুলিশ  এবং  ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে ফরেন্সিক টিম।

ঘটনার খবর পেয়ে আমতলী থানায় ছুটে আসেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ আমতলীর এসডিপিও শংকর চন্দ্র দাস। অভিযুক্ত অসীম দাসকে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অভিযুক্ত অসীম দাস কে সোমবার আদালতে প্রেরণ করা হবে।  এবং এই কাণ্ডে যারাই  যুক্ত তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন  আমতলী থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তিটির পরিচয় জানা যায়নি। এই ঘটনায় এলাকা তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top