News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত দুই
Image

বাইক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত দুই

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৫ আগস্ট: বাইক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত দুই। ঘটনা গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায়।  গকুলনগর রাস্তার মাথা থেকে মধুপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটো । অন্যদিকে মধুপুরের  দিক থেকে রাস্তারমাথার দিকে আসছিল  একটি গ্ল্যামার বাইক। গকুলনগর টিএসআর কোয়াটার সংলগ্ন এলাকায় আসতেই অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

অটো এবং বাইক চালক দুজনই গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা বিশালগড় দমকল বাহিনীদের খবর পাঠালে দমকল বাহিনীর কর্মীরা আহত দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত দুজনের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা  হাসপাতালে। আহতরা হলেন বাইক চালক সুজিত সরকার এবং অটো চালক নুর ইসলাম। বিশালগড় থানার পুলিশ বাইক এবং অটো আটক করে বিশালগড় থানায় নিয়ে যায়।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top