News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে বন্যা পরিস্থিতিা অবনতি, আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ বন্ধ
Image

বাংলাদেশে বন্যা পরিস্থিতিা অবনতি, আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে মনির হোসেন।। বাংলাদেশে সাত নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতি অবনতির ফলে জলের তোড়ে সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া বানভাসি মানুষগুলো বাঁচার জন্য আকুতি করছে। তাদের উদ্ধারে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই দেশের সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করেছেন।

জানা গেছে,বাংলাদেশে সাত নদীর ৯ পয়েন্টে জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে দেশের পাঁচ জেলা অর্থাৎ মৌলভীবাজার, হবিগঞ্জ,  ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম বন্যায় আক্রান্ত হয়েছে। ভারী বৃষ্টির কারণে আরও কিছু নদীর জল বিপদসীমার ওপরে উঠে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে আরও বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি অবনতির পাশাপাশি নতুন কিছু এলাকা বন্যা কবলিত হয়ে পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। 

সাত নদীর ৯ পয়েন্টের মধ্যে হবিগঞ্জের খোয়াই নদীর বান্না পয়েন্টে জল বিপদসীমার সর্বোচ্চ ১৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এরপর একই নদীর হবিগঞ্জ পয়েন্টে ১৯০ সেন্টিমিটার,  হালদা নদীর নারায়ণহাট পয়েন্টে ১০০, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৯৫, একই নদীর মৌলভীবাজার পয়েন্টে ৬৫, মুহুরি নদীর পরশুরাম পয়েন্টে ৭০, ধলাই নদীর কমলগঞ্জ পয়েন্টে ৪৬ এবং ফেনী নদীর রামগড় পয়েন্টে জল বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের জলর মোট ১১৬টি স্টেশনের মধ্যে ৬২টি স্টেশনে পানি বেড়েছে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি ঢলের জলের তোড়ে ভেঙে গেছে সেতু। বুধবার সকালে উপজেলার গাজীর বাজারের জাজিরপুর এলাকার এই সেতুটি ভেঙে যায়। এতে আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

এদিকে,ভারী বৃষ্টি ও  উজানের জলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সবগুলো ভাঙনের স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে ডুবছে একের পর এক জনপদ। এতে বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। ভয়াবহ এই বন্যায় বানভাসি মানুষদের উদ্ধারে বুধবার থেকে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়। এরপর স্পিডবোট নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে তারা। একইসঙ্গে বিজিবি সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক পরিবারের শত শত স্বেচ্ছাসেবক উদ্ধার ও খাদ্য সহায়তা প্রদান করছেন। 

অপরদিকে, আইএসপিআরের পক্ষ থেকে বার্তা দিয়ে জানানো হয়, ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজীতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে স্পিড বোট ও হেলিকপ্টার।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top