News Flash

  • Home
  • দিনের খবর
  • জাতীয় মহাকাশ দিবসের প্রস্তুতি তুঙ্গে, সাড়ম্বরে পালনের সিদ্ধান্ত কেন্দ্রের
Image

জাতীয় মহাকাশ দিবসের প্রস্তুতি তুঙ্গে, সাড়ম্বরে পালনের সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : আগামী ২৩ আগস্ট, জাতীয় মহাকাশ দিবস। ভারতের চন্দ্রযানের চাঁদে অবতরণের বর্ষপূর্তি। ২৩ আগস্ট, শনিবার দেশজুড়ে ওই দিনটি সাড়ম্বরে পালনের কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রক। এই উপলক্ষ্যে বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, “গত বছরের ২৩ আগস্ট ভারত চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করে ইতিহাস তৈরি করেছিল। এই প্রথমবার আমরা প্রথম জাতীয় মহাকাশ দিবস পালন করবো। আমরা সেই অনুযায়ী প্রোগ্রাম প্রণয়ন করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি-সহ এই দিনটিকে একটি একাডেমিক দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করেছি। এটি মহাকাশ ক্ষেত্রে অর্জন সম্পর্কে নাগরিকদের সচেতন করার একটি উপলক্ষও।”কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, “গগনযান মিশনের দৌড়ে, এই বছর অনেক ঘটনা ঘটবে।গতকাল, আমি নতুন নৌপ্রধানের সঙ্গে একটি বিশদ বৈঠক করেছি। নৌবাহিনী যখন মহাকাশচারীরা ফিরে আসে তখন তাঁদের উদ্ধারে নিযুক্ত থাকে। আমাদের সমুদ্র বিজ্ঞানের বিশেষজ্ঞও থাকবে। বেশ কিছু পরীক্ষা হয়েছে।”

Releated Posts

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top