News Flash

  • Home
  • দিনের খবর
  • মাঙ্কিপক্স নিয়ে সতর্ক তামিলনাড়ু, সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা

মাঙ্কিপক্স নিয়ে সতর্ক তামিলনাড়ু, সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা

চেন্নাই, ২১ আগস্ট (হি.স.): মাঙ্কিপক্স নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। চিন্তা বাড়ছে ভারতেও। এমতাবস্থায় বুধবার তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান বলেছেন, মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা অবস্থানে রয়েছে রাজ্য সরকার।বুধবার তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান বলেছেন, সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের স্ক্রিনিং করা হবে। চেন্নাইয়ের রাজীব গান্ধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ১০ বেডের বিশেষ ওয়ার্ড তৈরি রাখা হয়েছে।উল্লেখ্য, চলতি বছরের মে মাস থেকেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। হু-র পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে শুধু আফ্রিকাতেই ১৪ হাজারেও বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে ৫২৪ জনের। মাঙ্কি পক্স ঘিরে উদ্বেগ বাড়ছে ভারতেও। কেরলেও জারি হয়েছে বাড়তি সতর্কতা।

Releated Posts

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top