News Flash

  • Home
  • Uncategorized
  • কেজরিওয়াল হতাশ করেছে : আন্না হাজারে
Image

কেজরিওয়াল হতাশ করেছে : আন্না হাজারে

রালেগাঁ সিদ্ধি, ৬ সেপ্টেম্বর (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালের থেকে এক সময় প্রচুর আশা ছিল| কিন্তু, এখন সে সব কিছুই anna hazaraনেই| আপ সুপ্রিমোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এমনটাই জানিয়ে দিলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা আন্না হাজারে| এই সমাজকর্মীর অনশনের মঞ্চ থেকেই অরবিন্দ কেজরিওয়ালের আত্মপ্রকাশ| তারপর তৈরি করেন আম আদমি পার্টি (আপ)|
সংবাদ মাধ্যমকে আন্না হাজারে জানালেন, ‘কেজরিওয়ালের সঙ্গীরা যা সব কাজ করছে, তাতে আমি আঘাত পেয়েছি.. আমার সঙ্গে থাকার সময় কেজরিওয়াল গ্রাম স্বরাজ নিয়ে বই লিখেছিলেন| এখন কেজরির দলে যা চলছে, তাকে কি গ্রাম স্বরাজ বলা যায়?’ এরপরই আপ সুপ্রিমোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আন্না হাজারে বলেছেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের থেকে এক সময় প্রচুর আশা ছিল| কিন্তু, এখন সে সব কিছুই নেই|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top