News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়ি হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি
Image

আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়ি হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি

শিলিগুড়ি, ১৭ আগস্ট (হি. স.) :  আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদে শামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীক্ষার্থীরা। আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সারা দেশে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ। ইমারজেন্সিতে রোগী দেখলেও, আউটডোরে রোগী দেখবেন না চিকিৎসকরা। শনিবার সকাল থেকেই দেশের প্রতিটি সরকারি বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে বন্ধ আউটডোর পরিষেবা। সারা দেশের পাশাপাশি শিলিগুড়ি জেলা হাসপাতালেও চলছে কর্মবিরতি। আইএমএ শিলিগুড়ি শাখার পক্ষ থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভ চলছে। হাসপাতালের বহির্বিভাগ সমেত সমস্ত অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগে রোগী দেখছেন শিলিগুড়ি হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালের এই অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও। সকাল থেকেই সকলে পালা করে অবস্থানে বসছেন।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top