নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শুক্রবার দিল্লিতে প্রতিবাদ মিছিল করলো নারী শক্তি ফোরাম। মান্ডি হাউস থেকে যন্তর মন্তর পর্যন্ত এই প্রতিবাদ মিছিল যায়। বিপুল সংখ্যক মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেছেন, “রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই অস্থিতিশীলতার সবচেয়ে বড় শিকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুরা। নারীরা ধর্ষিত হচ্ছেন এবং পুরুষরা নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের ধর্মীয় উপাসনালয়গুলিও ভাঙচুর করা হচ্ছে। এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা বিশ্বকে বলতে চাই, হিন্দু সম্প্রদায় শান্তিপ্রিয়। বিশেষ করে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় নিজেদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রেখেছে। আমরা বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বলতে চাই, আমরা তাঁদের পাশে আছি।”

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক : বাঁশুরি স্বরাজ
Releated Posts
কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক
কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…
দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই
শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…
১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…
গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…


















