News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর-কাণ্ডে দিল্লির সফদরজং হাসপাতালেও প্রতিবাদ চিকিৎসকদের
Image

আর জি কর-কাণ্ডে দিল্লির সফদরজং হাসপাতালেও প্রতিবাদ চিকিৎসকদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ক্ষোভে ফুঁসছে দেশের স্বাস্থ্য মহল। পশ্চিমবঙ্গে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছেন চিকিৎসকরা। সেই বিক্ষোভ পৌঁছে গেল দিল্লিতেও। সোমবার দিল্লির বিখ্যাত সফদরজং হাসপাতালেও প্রতিবাদ বিক্ষোভ দেখান সেখানকার চিকিৎসকরা।  

উল্লেখ্য, আর জি কর-কাণ্ডে বাংলার চিকিৎসকদের দাবিকে সমর্থন জানাতে এবার এগিয়ে এসেছে জাতীয় স্তরের চিকিৎসক সংগঠনও। দেশ জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। সোমবার দেশজুড়ে বিভিন্ন হাসপাতালগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এই সংগঠন। সোমবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় দেশের রেসিডেন্ট ডাক্তারদের এই সংগঠনটি। এদিন হাসপাতালের বেশ কিছু পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসক সংগঠন। মূলত ‘ইলেক্টিভ সার্ভিস’ (নির্দিষ্ট কিছু পূর্ব নির্ধারিত পরিষেবা) বন্ধ রাখে এই চিকিৎসক সংগঠন। তবে জরুরি পরিষেবা চালু বলে জানা গেছে।

Releated Posts

দ্রুতগতির স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা, মধ্যপ্রদেশে মৃত ৪, আহত ১১

ভোপাল, ২৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের রাজগড় জেলায় দ্রুতগতির একটি স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা দেওয়ায় চারজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top