News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীনগরে তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দিলেন মনোজ সিনহা, বিপুল উৎসাহ কাশ্মিরীদের মধ্যে
Image

শ্রীনগরে তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দিলেন মনোজ সিনহা, বিপুল উৎসাহ কাশ্মিরীদের মধ্যে

শ্রীনগর, ১২ আগস্ট (হি.স.): দেশজুড়ে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান। এই অভিযানের অঙ্গ হিসেবে সোমবার সকালে শ্রীনগরে তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। এই তিরঙ্গা যাত্রাকে ঘিরে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে বিশেষ উন্মাদনা দেখা দিয়েছে।স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোমবার সকালে শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন ডঃ দারাখশান আন্দ্রাবি বলেছেন, “র‌্যালিটি উপ-রাজ্যপাল মনোজ সিনহা নিজেই পরিচালনা করছেন। কাশ্মীরে এমন উদযাপনের জন্য সবাই অপেক্ষা করছিলেন। তিরঙ্গা নিয়ে যাত্রার ইচ্ছা, সেই সময় এখন জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য এসেছে। হর ঘর তিরঙ্গা এবং হর হাত মে তিরঙ্গা এটা আমাদের স্বপ্ন ছিল।

Releated Posts

দ্রুতগতির স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা, মধ্যপ্রদেশে মৃত ৪, আহত ১১

ভোপাল, ২৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের রাজগড় জেলায় দ্রুতগতির একটি স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা দেওয়ায় চারজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top